October 29, 2026, 2:26 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ মাদক কারবারি আটক

সালমান রাশেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি।

মাদকবিরোধী বিশেষ অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কোস্ট গার্ডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক পাচার ও অবৈধ কেনাবেচা চালিয়ে আসছে—এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের গোয়েন্দা দল ওই এলাকায় নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বাহারছড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ডের সদস্যরা তাকে ঘেরাও করেন। পরবর্তীতে তার তল্লাশি চালিয়ে অবৈধ দেশীয় মদ উদ্ধার করা হয় এবং হাতেনাতে ওই কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।