October 28, 2026, 10:04 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

মা হওয়ার মিথ্যা খবরে বিব্রত চিত্রনায়িকা পূর্ণিমা

Reporter Name

দেশ প্রতিক্ষণ, ঢাকা: ‘মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা’- এমন শিরোনামে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাতে খুব বিব্রত হন নায়িকা। খবরটিকে ‘ভুয়া’ বলে মন্তব্য করলেন তিনি। পূর্ণিমা বলেন, ‘একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। মা হওয়া তো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই সবাইকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!’