October 28, 2026, 10:02 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা

Reporter Name

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো ধরনের কমিটিতে চলমান শিক্ষার্থীদের না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে দলটির অঙ্গসংগঠন ছাত্রশক্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ৩০ বছরের কম বয়সী কাউকে এনসিপির কোনো কমিটিতে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন ও এনসিপি সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নির্ধারণসংক্রান্ত দিকনির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ৩১ থেকে ৫১ সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। ৩১ জনের কম হলে তা আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। তবে আংশিক কমিটিতে ন্যূনতম ১১ জন সদস্য থাকতে হবে। এ ধরনের কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

ইউনিয়ন কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি প্রতিটি কমিটিতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার চেষ্টা করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ৩০ বছরের কম বয়সী যারা চলমান শিক্ষার্থী নন, তারা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন। ইউনিয়ন আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর। তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিব হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করতে হবে। প্রার্থীদের তালিকা জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে পাঠাতে হবে। এ জন্য তিন ধাপে তালিকা পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১০ নভেম্বর, দ্বিতীয় ধাপে ২০ নভেম্বর এবং তৃতীয় ও শেষ ধাপে ৩০ নভেম্বরের মধ্যে তালিকা পাঠাতে হবে।

এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নীতিমালা অনুযায়ী মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যবিশিষ্ট। উপজেলা, পৌরসভা ও থানা কমিটি হবে ৭১ সদস্যবিশিষ্ট। ইউনিয়ন কমিটি হবে ৫১ সদস্যবিশিষ্ট এবং ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্যবিশিষ্ট।