October 28, 2026, 10:02 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর

Reporter Name

নেত্রকোণার মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার বহুল আলোচিত চাঞ্চল্যকর মামলার রায়ের দিন ধার্য হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে এই মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয় এবং আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

যুক্তিতর্ক চলাকালীন বিচারিক কার্যক্রমে চাঞ্চল্যকর মোড় নেয়, বিচারকের প্রশ্নের জবাবে মূল আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার মাত্র ১২ শতাংশ জমি রয়েছে বলে জানান এবং নিজের জীবনের সব সম্পদের বিনিময়ে এই গুরুতর অপরাধের মামলা থেকে অব্যাহতির আকুতি জানান।

এ সময় বিবাদী পক্ষের আইনজীবী আনিসুর রহমান আপস করার বিষয়ে কথা বলতে চাইলে বিচারক তা কঠোরভাবে নাকচ করে দিয়ে জানান, তারা কখনো আপসের বিষয়ে কথা বলেননি।

শুনানিকালে বিচারক ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা ছিল কি না তা জানতে চান। বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিডিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল আদালতকে জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

এর আগে সিআইডির ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যাওয়ায় তার পিতৃত্ব শতভাগ নিশ্চিত হয়। সিআইডির এই নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ এবং পুলিশ কর্তৃক আদালতে দাখিল করা চূড়ান্ত চার্জশিটের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মামলাটিতে সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল কবীর রুবেল বলেন, রায়ের পূর্বে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি আজকে সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আমি রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করেছি। আমরা মন করি এই মামলাটি সম্পূর্ণরূপে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছি।