October 28, 2026, 10:02 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা

Reporter Name

বাংলা গানের অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ‘কোক স্টুডিও বাংলা’। ফিউশন ঘরানার এ প্ল্যাটফর্মের প্রতিটি নতুন গান নিয়েই শ্রোতাদের মাঝে বিপুল আগ্রহ দেখা যায়। এবার স্টুডিওর বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে কোক স্টুডিও। থাকছে বিশেষ প্রতিযোগিতা ও কনসার্ট।

কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, সেখানে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে কোডটি ব্যবহার করে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন। প্রতিযোগিতার অগ্রগতি দেখার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকে নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।

ভোট দেওয়ার পাশাপাশি, ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি করবে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। সেই রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দেওয়ার পর, বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সর্বোচ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।

এই প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, “কোক স্টুডিও বাংলা’ সবসময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশগ্রহণের সুযোগ দিতে চাই।”