October 28, 2026, 10:44 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

বিনোদন ডেস্ক

চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে এমনই চমকপ্রদ রূপে হাজির হলেন অভিনেত্রী পরীমনি।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেল, লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন পরী। তার মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের বড় মালা, গা ভর্তি গয়না। আর হাতে পদ্মফুল।

একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন, এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়লেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’; কেউ লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’; আরেকজনের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

পোস্ট করার মাত্র এক ঘণ্টায় পরীর ওই পোস্টের প্রতিক্রিয়া ছাড়িয়েছে ৩৭ হাজার। মন্তব্য প্রায় সাড়ে পাঁচ হাজার। শেয়ারও হচ্ছে শত শত। আর ভিডিওর ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখ। বোঝাই যাচ্ছে, পরীর এই বিশেষ ফটোশুট নেটিজেনদের পছন্দ হচ্ছে।

অভিনয়ে পরীর হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’। এই ওয়েব ফিল্মে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং করেছেন। মুক্তির ব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি।