October 28, 2026, 10:02 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

কক্সবাজারে ছিনতাইকারী ও মাদকসেবীসহ ১৫ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় চোর ও ছিনতাইকারী গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এই বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদকসেবনকারী, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ২ জন ছিনতাইকারী, ৬ জন মাদকসেবনকারী, ৩ জন বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং ৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন দক্ষিণ ঘোনার পাড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস শুক্কুর খোকা (২৮)- যার বিরুদ্ধে পূর্বেও সদর থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং ভাসমান বাসিন্দা মোঃ আব্দুর রশিদ (২০)।

মাদকসেবনকারী হিসেবে গ্রেপ্তার হয়েছেন ৯নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৩৫), পশ্চিম লাহার পাড়ার মো. কিরণ (২০), পশ্চিম বাহারছড়ার শহিদুল ইসলাম মুছা (৩৯), গাড়ীর মাঠ এলাকার চান মিয়া (২৫), লাইট হাউজ এলাকার সাইফুল ইসলাম (২৬) এবং চট্টগ্রামের লোহাগাড়ার মো. সাগর (১৯)।

এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে উখিয়ার মরিচ্যার মো. জামাল উদ্দিন (১৮), পিএমখালীর নবী আলম (২৪) এবং ঝিলংজার আব্দুল হাকিমকে (৩২) গ্রেপ্তার করা হয়।

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা হলেন কক্সবাজার পৌরসভার জামাল হোসেন, পূর্ব মোহাজের পাড়ার মো. ইয়াসিন, গোলদিগঘীর পাড়ের মো. আরমান এবং খুরুশকুল পালপাড়ার চান্দু পাল (৪৫)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কক্সবাজার সদর মডেল থানার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত সকল আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।