
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ লেদা এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক ও আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের যুবসমাজকে রক্ষা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।