
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১১টার দিকে রেজুখাল যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে একটি যাত্রীবাহী অটোরিকশা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মিজানুর রহমান কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার আবুল মনজুরের ছেলে। তবে তার মূল গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়াপাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে সন্দেহভাজন অটোরিকশাতে তল্লাশি চালানো হয়। এ সময় মিজানুর রহমানের কাছ থেকে সুকৌশলে লুকানো ২০,০০০ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় হস্তান্তর করা হবে। মাদকমুক্ত কক্সবাজার গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।