October 29, 2026, 2:26 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

রামুতে জমি ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীর কাজ থেকে ৩০ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে শফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে

এইচ.এম সোহেল, রামু প্রতিনিধ।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ড পানঞ্জেখানা দক্ষিণ ঘোনারপাড়ার ঢালারমূখ

এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে জমি ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা রয়েছে ওই এলাকার শফি নামে এক ব্যক্তি।

‎খোজ খবর নিয়ে জানা যায় শফির বাড়ি পিএমখালী ইউনিয়ন এর দক্ষিণ ডিক পাড়া এলাকায়,সেই কয়েক বছর ধরে রামু এলাকায় বনভূমির পিএফ জায়গা দখল করে একটি বাড়ি নির্মাণ করে বসবাস করে যাচ্ছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে রোহিঙ্গা নারী বিয়ে করে তার বাড়িতে রোহিঙ্গাদের আসা যাওয়া বেড়ে চলছে।

 

বৃহস্পতিবার( ১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে রামু ক্যান্টনমেন্ট সড়কে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় কক্সবাজার বাস টার্মিনাল এলাকার ইসমাঈল হোসেন একজন জমি বিক্রিতা।তার সাথে শফি নামে এই ব্যক্তির সাথে কয়েকদিনের পরিচয় হয়।পরিচয় হওয়ার কয়েকিনের মাথায় রামু পানঞ্জেখানা এলাকায় পিএফ জায়গায় ক্রয় করে দেবে বলে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয়। এসময় ইসমাঈলের স্ত্রী সন্তান নিয়ে ওই এলাকায় যাওয়া হলে গাড়ি থেকে নামানোর আগে শফি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।পরে তার বাড়িতে যাওয়া হলে উল্টো তাদেরকে হুমকি দেওয়া হয়।

 

এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হলে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ওই এলাকার সমাজ কমিটির সভাপতি কে শফির বাড়িতে পাঠানো হয়।শফি বাড়িতে না থাকায় তার স্ত্রীকে এই বিষয়টি মীমাংস করার জন্য বলে চলে আসেন।পরে প্রাথমিকভাবে রামু থানায়ও বিষয়টি অবগত করা হয়।তবে ভুক্তভোগী পরিবারের দাবি শফি মোবাইলে তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ ও ব্যবসায়ির গাড়িতে হামলা করবে বলে হুমকি দেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারদের দাবি তারা নিরাপত্তাহীনতা রয়েছে। এ বিষয়ে রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান ভুক্তভোগী পরিবার।