
আজ০৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে সাড়ে নয়টায় থেকে ঘটিকা মধ্যে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি -এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র একটি দল টেকনাফের শিলবুনিয়া এলাকার নুর কবিরের বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, শিলবুনিয়া এলাকায় নুর কবিরের বসতবাড়িতে খুচরা বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল ওই বাড়িটি ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবির পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মোঃ সেলিম ৩৫ নামের একজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার ও মোবাইলের মোট আনুমানিক সিজার মূল্য ৭৯,০০০ ঊনআশি হাজার টাকা।
আটক ও পলাতক ব্যক্তির পরিচয়:
আটক: মোঃ সেলিম ৩৫, পিতা-মৃত লাল মোহাম্মদ, মাতা-মৃত ছকিনা খাতুন, সাং-শিলবুনিয়াপাড়া, টেকনাফ।
পলাতক: নুর কবীর ৩০, পিতা-মৃত লাল মোহাম্মদ, মাতা-মৃত ছবিরা খাতুন, সাং-শিলবুনিয়াপাড়া, টেকনাফ।