
টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়ার নুর আহম্মদ ঘোনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।
আটককৃতরা হলেন—টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়ার নুর আহম্মদ ঘোনা এলাকার হাফিজ উল্লাহর স্ত্রী হাসিনা বেগম প্রকাশ পুতু এবং একই এলাকার আব্দুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম।
আজ শনিবার ৩ অক্টোবর ২০২৬ টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় ডিএনসির একটি টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।