October 28, 2026, 10:44 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

শাহপরীর দ্বীপে নাফ নদী থেকে মালিকবিহীন দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১, অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একদল চোরাকারবারীকে গতিবিধি রোধের চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত নাফ নদীর চরের ঝোপঝাড় ও গহীন -এর সুযোগ নিয়ে মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।