October 28, 2026, 10:44 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে মানববন্ধন: সেন্টমার্টিন রুটে দ্রুত জাহাজ চালুর দাবি।

সালমান রাশেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটন দ্বীপ সেন্টমার্টিন নৌরুটে অবিলম্বে পুনরায় জাহাজ চলাচল চালু করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর শনিবার সকাল ১০টায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের জনগণের উদ্যোগে টেকনাফের দমদমিয়া জেটিঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সাথে যুক্ত হাজার হাজার পরিবার চরম অনিশ্চয়তা ও জীবিকার সংকটে পড়েছে। সেন্টমার্টিনের অর্থনীতি পুরোপুরি পর্যটননির্ভর। নিয়মিত জাহাজ চলাচল বন্ধ থাকলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয় এবং স্থানীয়দের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন। তারা উল্লেখ করেন, টেকনাফ থেকে স্বাভাবিক ও নিরাপদ নৌরুট হিসেবে দমদমিয়া জেটিঘাটই সর্বাধিক পরিচিত ও সুবিধাজনক। এই রুটে অবিলম্বে পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল নিয়মে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া না হলে দ্বীপের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে।

বক্তাদের দাবি ও

কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের ওপর থেকে সকল বাধা অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তা না হলে আগামীতে আরও কঠোর ও বিস্তৃত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধন শেষে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের দাবিসমূহ প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তুলে ধরেন।