October 29, 2026, 1:05 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

টেকনাফে ইসলাম হত্যা মামলার প্রধান আসামি, খুনি কশাই বাবুল আটক

সালমান রাশেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে আলোচিত ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী ‘কশাই বাবুল’-কে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার এসআই মুখলেছ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও খুনি হিসেবে পরিচিত কশাই বাবুলকে হাতেনাতে আটক করা সম্ভব হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।

 

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইসলাম হত্যা মামলার পর থেকে বাবুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।