October 29, 2026, 2:26 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, ৬ জনের কারাদণ্ড

সালমান রাশেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন ক্যাম্প এলাকাগুলোতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযানে অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের অধীনস্থ বিভিন্ন ক্যাম্প এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের মোট ৮০ জন কর্মকর্তা ও সদস্য অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং অপর একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আরও দুইজনকে মুচলেকার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়।

অভিযানে সর্বমোট একজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোট সাতজনকে গ্রেপ্তার/আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে