
গতকাল শুক্রবার ১৬ডিসেম্বর-২৬ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পাহাড়ের পাদদেশে ডাকাতদলের গুলাগুলিতে এক তরুণী নিহত হয়েছেন। পুলিশ সুত্রে জানাযায়, স্থানীয় পাহাড়ে থাকা ডাকাতদলের সঙ্গে মানব পাচার চক্রের সদস্যদের গোলাগুলির সময় ওই তরুণী গুলিবিদ্ধ হয়েছেন। নিহত তরুণী সুমাইয়া আক্তার (১৮) নোয়াখালীয়া পাড়ার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে। গুলিবিদ্ধ অবস্থায় রাতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।