
জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র টেকনাফ পৌরসভার আওতাধীন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র নাইট্যং পাড়া ১ নং ওয়ার্ড ২৪ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা টেকনাফ পৌর শাখার সভাপতি মোঃ তৈয়ুব, প্রধান বক্তা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুরি আরোও উপস্থিত ছিলেন মুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দিদার, সহ সাধারণ সম্পাদক নুরল আলম দস্তগীর, সাংগঠনিক সম্পাদক আজিজুল রহমান, সহ-সভাপতি মনির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার, সহ প্রচার সম্পাদক নুরুল আলম, সহ – সাংগঠনিক সম্পাদক আব্দুল মোনাফ, অর্থ সম্পাদক সৈয়দুল ইসলাম, সহ-সাধারণ সাম্পদক মোঃ ইসলাম, সিনিয়র সদস্য সৈয়দ আলম ও সাংবাদিক মোহাম্মদ শহিদুল্লাহ। সভায় সবার সম্মতিক্রমে হামিদ রাশেদ কে সভাপতি ও মোঃ আসলাম তালুকদার সিনিয়র সহ-সভাপতি, কেফায়েত উল্লাহ সহ-সভাপতি , মোঃ ইব্রাহীম যুগ্ম সম্পাদক, মোঃ রায়হান সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ তোফায়েল সাংগঠনিক সম্পাদক, কেফায়েত উল্লাহ (বিবিএ) সহ-সাংগঠনিক সাম্পাদক, আবুল হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, আহাম্মদ অর্থ সম্পাদক মোহাম্মদ আয়াছ প্রচার সম্পাদক, এনায়েতুর রহমান দপ্তর সম্পাদক, সৈয়দুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, মুহিত কামাল শিক্ষা বিষয়ক সম্পাদক, আরমানুল করিম সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রুবেল ত্রাণ বিষয়ক সম্পাদক, মনজুর আলম শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ আক্তার ফারুক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ জোনাইদ ধর্মীয় সম্পাদক, মোহাম্মদ রাসেল ক্রীড়া সম্পাদক, মোঃ ছলিম যোগাযোগ বিষয়ক সম্পাদক, ফজল করিম নির্বাহী সদস্য , একরামুল হক নির্বাহী সদস্য, রহমত উল্লাহকে নির্বাহী সদস্য করে ২৪ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনদেন । এ সময় মানবাধিকার কর্মীরা বলেন মানবাধিকার হচ্ছে মানুষের অধিকার, যা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানুষের মর্যাদা, স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার—এসবই মানবাধিকারের অন্তর্ভুক্ত। দুঃখজনক হলেও সত্য, আজও সমাজের নানা স্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। আজ সমাজে মদ জোয়া নানা অপরাধে জর্জরিত ।সমাজের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই হতে পারে মানবাধিকার সুরক্ষার মূল এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।