October 29, 2026, 1:52 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

টেকনাফ পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ: ছাত্র-যুবকদের হাতে খাতা-কলম ও ফুটবল তুলে দিলেন সাংবাদিক কায়সার জুয়েল

সালমান রাশেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি।

মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়ায় মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, যুবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ পৌরসভা বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, মানবাধিকার কমিশন নেতা আবদুল জব্বার, যুব ও ছাত্রদল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও পুরো উদ্যোগটির নেতৃত্ব দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সভাপতি এবং সমাজসেবক সাংবাদিক কায়সার জুয়েল। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম এবং যুবকদের হাতে ফুটবল তুলে দেন।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতে পারলে তবেই সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাংবাদিক কায়সার জুয়েল তাঁর নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম এবং যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন।

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনার সাথে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়।