October 29, 2026, 1:51 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে টেকনাফে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে তারেক রহমানের ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে উপজেলা বিএনপির অংশগ্রহণ।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের অংশ হিসেবে টেকনাফে একটি সচেতনতামূলক সমাবেশ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর, রোজ বুধবার সকাল ১০টায় টেকনাফ মৎস্য অফিসের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি হাসান সিদ্দিকী।
এ সময় তাঁর সাথে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে নেতৃবৃন্দ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারা টেকনাফ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন এবং মশক নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের এই ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।