October 28, 2026, 10:44 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

সীমান্ত এলাকায় স্বস্তি ফেরাতে গর্জনিয়ায় বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার সীমান্তবর্তী জনপদ গর্জনিয়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও মোবাইল জুয়ার বিরুদ্ধে একটি বিশাল র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে ৯ নং ওয়ার্ডস্থ ক্যাজরবিল স্টেশনে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় সর্বস্তরের হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি এক মাদকবিরোধী জনপদে পরিণত হয়।

বিকেল চারটায় ক্যাজরবিল স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত এই র‍্যালিতে তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ সর্দার। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পাঠ করেন মাওলানা নুরুল আমিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামু প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিম হিরু।

• প্রশাসনের কঠোর বার্তা

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আপসহীন অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন,

“মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গর্জনিয়ার মাটি থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু থানার এসআই শাহরিয়ার কালাম, এএসআই মোহাম্মদ ইউনুস এবং পুলিশ সদস্য মোহাম্মদ সিহাব উদ্দিন। তাঁরা সীমান্তবর্তী এই জনপদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—রামু উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়জুল্লাহ মোহাম্মদ হাসান

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার

গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিম হিরু

বিশিষ্ট ব্যক্তিবর্গ আবু সৈয়দ মোহাম্মদ কলিম উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন মিয়ানমার সীমান্তসংলগ্ন হওয়ায় এখানে মাদকের চোরাচালান ও অবৈধ অস্ত্রধারীদের আনাগোনা বৃদ্ধির ঝুঁকি সবসময় থাকে। এছাড়া সম্প্রতি উঠতি বয়সি যুবকদের মধ্যে মোবাইল জুয়া ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এসব সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের কঠোর ভূমিকার পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।

স্থানীয় জনগণের প্রতিক্রিয়া ও প্রত্যাশা

অনুষ্ঠানে স্থানীয় সচেতন মহল পুলিশ ফাঁড়ির এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তাঁরা জানান, এ ধরনের কঠোর ও গঠনমূলক কর্মসূচি নিয়মিত আয়োজিত হলে এলাকার অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে যাবে।

সমাবেশ থেকে এলাকার চিহ্নিত মাদক কারবারি, সশস্ত্র সন্ত্রাসী ও জুয়াড়িদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি, প্রশাসনকে তথ্য দিয়ে সার্বিক সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় জনতা।