
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া মৌলভীর কাটা এক মেয়েকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় মা হাসিনা আক্তার কে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মেয়ে রাওজাতুল জান্নাতও আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা উদ্ধার করে মা মেয়েকে কক্সবাজার
সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মৌলবীকাটা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়,
কয়েকজন ব্যক্তি হাসিনা আক্তারের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মা হাসিনা আক্তার বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়।একটি ভিডিওতে দেখা যাচ্ছে একপর্যায়ে ওবায়দুল উল্লাহ নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন।তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল চলে যায়।
পরে স্থানীয় লোকজন হাসিনা আক্তারকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওবায়দুল উল্লাহ, তাঁর ভাই জাহেদুল উল্লাহ, মো. সালামত উল্লাহ, মুস্তফা, আবছার কামাল ও সুয়াইবের নাম উল্লেখ করে রামু থানায় একটি এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগী পরিবার।
এ বিষয় নিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে ফজলুল হক জানান,প্রাথমিকভাবে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে আহত পরিবারের পক্ষে থেকে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।যদি ঘটনা প্রমাণিত হয় তাহলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।