April 24, 2026, 10:09 am
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মনোনয়ন পত্র দাখিল

স্টাফ রিপোটার: পরিমল দাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করতে বিএনপির নেত কর্মীদের নিয়ে বিভিন্ন স্লোগানের মধ্যমে আনন্দ উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসকের কাছে মনোনয়ন ফরম জমা দেন । এসময়  কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ জেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল ভাইকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। এসময় নেতাকর্মিরা বলেন বিগত বিএনপির সরকার ক্ষমতা থাকাকালিন সময়ে তিনি কক্সবাজার-৩ (সদর-রামু)’র জনপদে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই দেশের তরুণ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ এলাকার উন্নয়নের জন্য  বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে ধানের শীষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছ থেকে জানা যায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে গত ১১ ডিসেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের ৪৮ঘন্টা আগ পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।