
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছরের মধ্যে ‘মিড ডে মিলে কুকড মিলে’র একটি প্রজেক্ট সম্পন্ন করা হবে। এছাড়াও পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতে শিগগিরই ‘মিড ডে মিল’ চালু করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত ‘সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর।
শিক্ষকদের দাবি নিয়ে ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অক্টোবরের মধ্যে শিক্ষকরা তাদের প্রোপাজাল জমা দেবে, আগামী বছরের মধ্যে মন্ত্রণালয় থেকে শেষ হওয়ার আশা।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘২০২৮ সালের মধ্যে সরকারি, বেসরকারি, ইবতেদায়ী, মাদরাসা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাইমারী শিক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।