
আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির আয়োজিত ঘরোয়ার নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। টুর্নামেন্টের আগে গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে তিন বছরের জন্য নিলাম। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার।
এরপর সেখান থেকে ৬টি দল ২২ জন করে খেলোয়াড় তাদের দলে ভেড়ায়। তবে নিলামে নাম থাকা তরুণ সম্ভাবনাময়ী ব্যাটার আশিকুর রহমান শিবলির কোনো দলে জায়গা হয়নি। এনসিএলে বর্তমানে সবচাইতে বেশি উইকেট নেওয়া স্পিন বোলার নাঈম আহমেদও দল পাননি। তরুণ ব্যাটার আশরাফুল হাসান রিহাদও কোথাও নেই। ঘরোয়াতে রান করা মিম মোসাদ্দেকের জায়গাও হয়নি কোথাও।
রোহানতদৌলা বর্ষন-রবিউল হক-তানিজম সাকিবরা ইনজুরিতে থাকায় তারা দল পাননি। এ ছাড়া জায়গা হয়নি প্রিতম কুমার কিংবা আব্দুল্লাহ আল মামুনেরও। যে কারণে প্রশ্ন জাগতে পারে কোচরা এসব ক্রিকেটারদের কেন নিলেন না দলে।
নতুন করে বিসিবি প্রতি দলকে একজন করে খেলোয়াড় বেশি নেওয়ার অনুমতি দিয়েছে। ফলে ব্লু স্টার্স ওয়াসি সিদ্দিকীকে দলে ভিড়িয়েছে। তানজিম সাকিবকে দলে পেতে চায় একমি, সিটিজেনস ব্যাংক ও ফরচুন গ্রুপ। ওয়ালটন নিয়েছে সানজামুল ইসলামকে। সেভেন রিংস দলে ভেড়াতে চায় একজন তরুণ পেসারকে।