October 29, 2026, 2:31 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

সড়ক হয়েছে ‘মৃত্যুফাঁদ’, জেনেও বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

ন্যাশনাল ডেস্ক

প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে কিংবা বেড়ানো শেষে অনেকেই ঘরে ফেরেন। কিন্তু অনেকেই ফেরেন না। পথ কেড়ে নেয় অনেকের জীবন। দিন যায়, মাস যায়, বছর যায়—পথের মৃত্যু থামে না। 

বাংলাদেশে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাস, মিনিবাস, হিউম্যান হলার ও অটোরিকশা। এসব যানবাহনের বেশির ভাগেরই ফিটনেস সনদ নেই। এগুলোই সড়কে যাত্রীদের জন্য একেকটি ‘চলন্ত মৃত্যুফাঁদ’ হয়ে উঠেছে। বহু মানুষের স্বজন-শুভাকাঙ্ক্ষী প্রতিদিন সাদা কাফনে মোড়ানো লাশের কফিন হয়ে ঘরে ফিরছেন; আবার অনেকে বরণ করছেন জীবনের তরে পঙ্গুত্ব।

অথচ দেশের সড়ক-মহাসড়কে নিরাপত্তার জন্য ২০১৯ সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে ৭টি অগ্রাধিকার খাত চিহ্নিত করে মোট ১১১টি সুপারিশ প্রদান করা হয়েছিল। এই বৈজ্ঞানিক গাইডলাইন বা সুপারিশগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সরকার বিদ্যমান আইন নতুন করে সংশোধন করে বাস্তবায়নের কথা বলছে, যদিও মাঠ পর্যায়ে বাস্তবায়নের গতি মন্থর।