October 28, 2026, 10:44 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

তুরাগে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী আটক

Reporter Name

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে রুনা আক্তার (১৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অপু মিয়ার (২৪) বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে তুরাগ থানার দলিপাড়ার ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নম্বর বাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তার নেত্রকোনার সদর উপজেলার সাতকান্দা গ্রামের মো. হাদিস মিয়ার মেয়ে। অপরদিকে অভিযুক্ত অপু মিয়া একই উপজেলার দাপুনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে।

আজ (বুধবার) দুপুরে এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক বিরোধের এক পর্যায়ে অপু মিয়া তার স্ত্রী রুনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুনা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ছুরিসহ অপু মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ওসি মোস্তাফিজ বলেন, স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িত এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।