October 28, 2026, 10:45 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বিনোদন ডেস্ক

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানামুখী ঘটনা সব মিলিয়ে প্রতিনিয়তই থাকেন খবরের শিরোনামে। তবে বিতর্ককে পেছনে রেখে ইতিবাচকভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমির খান। 

সম্প্রতি এক অনুষ্ঠানে তার একেবারেই ভিন্নধর্মী একটি লুক নতুন করে চর্চায় উঠে এসেছে। পাকা চুল ও ধূসর রঙের সাধারণ এই রূপে সবাইকে অবাক করলেও, আমিরকে কিন্তু দারুণ উৎফুল্ল ও খোশমেজাজেই দেখা গেছে। সাধারণত বয়সের স্বাভাবিক নিয়মে চুলে পাক ধরাটা স্বাভাবিক হলেও, আজকাল তা কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে আটকে নেই।

তবে আমির খান কি তবে প্রকৃতির এই সহজ নিয়মকেই সাগ্রহে আপন করে নিলেন? অভিনেতার ভাষ্য অনুযায়ী, আপাতত তিনি চুলে আলাদা করে কোনো রং করছেন না। যদিও ভক্ত ও সমালোচকদের একাংশের ধারণা প্রিয় তারকার এমন পরিবর্তন নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতিরই অংশ!

তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে আমির নিজেই স্পষ্ট করেছেন বাস্তব সত্য। নতুন এই সাজের সঙ্গে কোনো চলচ্চিত্রের রূপায়নের যে সম্পর্ক নেই, তা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি মূলত চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছি। প্রতিদিন একইভাবে রং করাটা বড্ড একঘেয়ে লাগছিল।

আমিরের এমন অকপট জবাব শুনে পাশে থাকা খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে মন্তব্য করেন, ‘আমিরকে যখনই অন্যরকম কোনো নতুন অবয়বে দেখা যায়, তখনই বুঝে নিতে হবে সে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছে।