September 14, 2026, 1:16 pm
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার

রামু প্রতিনিধি ফরিদুল আলম রনি

রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামু ঈদগড় পুলিশ । ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া নির্দেশে  ঈদগড় পুলিশ ক্যাম্পের  এসআই(নিঃ) মোহাঃ খোরশেদ আলম,  এ অভিযানের নেতৃত্ব দেন । গতকাল ১৭/০১/২০২৬খ্রিঃ জনাব এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় মনিরুল ইসলাম ভুঁইয়া, অফিসার ইনচার্জ, রামু থানা, কক্সবাজার এর তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের  অংশগ্রহণে এসআই(নিঃ) মোহাঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ১৭/০১/২০২৬খ্রিঃ রাত ১১.৪০ মিনিটের সময় রামু থানাধীন ঈদগড়  পানিস্যাঘোনা থেকে আসামী নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার এর বসতঘরের ভিতরে ধানের বস্তার ভিতর হতে  ১০(দশ) রাউন্ড চায়না রাইফেল এর গুলি, শর্টগানের কার্তুজ ০২(দুই) রাউন্ড ও শর্টগানের খালি খোসা ০৩(তিন)টি উদ্ধার পূর্বক ১৮/০১/২০২৬ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উপরোক্ত গুলি ও কার্তুুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। আসামী দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সংক্রান্তে ০৫টি মামলা রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীঃ- নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার(৩৬), পিতা- শহর আলী, সাং- পানিস্যাঘোনা, ৭নং ওয়ার্ড, ঈদগড় ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
                                                                       
উদ্ধারকৃত আলামত: ক) ১০(দশ) রাউন্ড চায়না রাইফেল এর গুলি, খ) শর্টগানের কার্তুজ ০২(দুই) রাউন্ড ও শর্টগানের খালি খোসা ০৩(তিন) টি