September 12, 2026, 9:32 am
শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ? মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কক্সবাজার জেলা কমিটির জরুরী বিজ্ঞপ্তি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ

স্টাফ রিপোটার: পরিমল দাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল তাদের ভোট দিলে মৃত্যুর পর জান্নাত পাবে বলে ধোঁকাবাজি করে যাচ্ছে। তাদের থেকে সাধারণ জনগণকে সাবধান থাকতে হবে। আজ ২৮ জানুয়ারী ২০২৬ইং বুধবার দুপুরে তাহার নির্বাচনী এলাকা সাহারবিল বিএমএস উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, জনগণ হবে  সেই সরকারের মালিক  । আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণই তাদের রাষ্ট্রমালিকানা ফেরত পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্রভাবনা যদি মানুষ পছন্দ করে, তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করুক। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এমনই হওয়া উচিত। সালাহউদ্দিন আহমদ বলেন,  জেলে থাকার কারণে ২০০৮ সালে নির্বাচন করতে পারিনি। আমার স্ত্রী হাসিনা আহমদকে আমার চেয়ে বেশি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম আরো অনেকে।