September 13, 2026, 9:55 am
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরিমল কান্তি দাশ, স্টাফ রিপোর্টার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নের লক্ষে, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে ২৮ আগষ্ট রোজ শুক্রবার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি ও এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলা শাখা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাজসেবী, এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাঠ কর্মী, সচেতন নাগরিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি, মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন তার বক্তব্যে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় সকল মানবাধিকার কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ব্যক্ত করেন এবং তিনি সমাজ থেকে সকল প্রকার অরাজকতা, প্রতিহিংসা, জুলুম,নির্যাতন, সংঘাত পরিহার করে সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করে সকলের সহযোগিতায় মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা, মতামত প্রকাশ করেন যাতে করে সকল সাধারণ মানুষ তাদের প্রাপ্য সকল অধিকার সহ ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারেন এবং যাতে করে মানবাধিকার লুণ্ঠন না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।