September 13, 2026, 9:32 am
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের

মোঃ নুরুন্নবী, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার সদর উপজেলার ব্যস্ততম লিংক রোড এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা পচা বর্জ্য ও ময়লার স্তূপে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অভিযোগ উঠেছে, নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি নেই।

সরেজমিনে দেখা যায়, লিংক রোডের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পচা-গলা বর্জ্য, পলিথিন ও ময়লার স্তূপ। দিনের পর দিন এসব আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফয়সাল বলেন এই রাস্তা দিয়েই আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। কিন্তু ময়লার দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। শিশুদের নিয়ে চলাচল করতে আরও বেশি কষ্ট হয়। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ না করায় সড়কের পাশে ময়লার স্তূপ জমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন এভাবে আবর্জনা পড়ে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা।

এলাকাবাসীর প্রশ্ন—ব্যস্ততম এই সড়কটি দীর্ঘদিন ধরে আবর্জনার দখলে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্টদের নজর কেন পড়ছে না?

দ্রুত লিংক রোডের ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং সড়কের পরিবেশ স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।