September 13, 2026, 8:54 am
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, নিউজ কক্সবাজার.নেট
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে, আজ ৩০ আগস্ট রোজ রবিবার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

গর্জনীয়া ইউনিয়নের থোয়াইংগাকাটায় এই ত্রাণ বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন, সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কক্সবাজার জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব আব্দুল আলিম সভাপতি গর্জনিয়া ইউনিয়ন বিএনপি। এছাড়াও উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা পরিমল কান্তি দাশ সহ ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী মাঠ কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।

এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা এসে.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন তার বক্তব্যে বলেন, আমরা অসহায়, হতদরিদ্র প্রতিবন্ধী ও সাধারণ মানুষের কল্যাণে তাদের নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং তা ভবিষ্যতে আরও বেশি সম্প্রসারিত করার লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে যাতে করে তাদের জীবনমান উন্নয়ন, খাদ্য ,বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসা সহ সার্বিক উন্নয়ন করে এবং তাদেরকে হাতে-কলমে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের সফলতার বহিঃপ্রকাশ ঘটবে আমি আশাবাদী। এজন্য তিনি সকলের সম্মিলিত প্রয়াসে সহযোগিতা কামনা করেন।

প্রত্যন্ত এই গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলো ত্রাণ সামগ্রী পেয়ে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশেপাশের সাধারণ মানুষ। উক্ত কার্যক্রমের প্রতি সন্তুষ্ট হয়ে সাধুবাদ ব্যক্ত করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।