September 12, 2026, 8:29 am
শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ? মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কক্সবাজার জেলা কমিটির জরুরী বিজ্ঞপ্তি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

১৮০০ পিস ইয়াবাসহ নুরুল আমিন নামের একজকে গ্রেফতার করেছে রামু থানা

ডেক্স নিউজ

পৃথক অভিযানে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজারের রামু থানা পুলিশ। রামু পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের বৃত্তিতে গত শুক্রবার রামু থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মোবাইল ডিউটি চলাকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা ব্রিজের পূর্ব পাশের্^ উখিয়া-সংযোগ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার পায়ের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদক দ্রব্যগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলোর মধে ৯টি পলিজিপার প্যাকেটে পাওয়া যায়। প্রতিটিতে ২০০ পিস করে মোট ১ হাজার ৮শ’ পিস ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করে নুরুল আমিন নামের একজকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি নুরুল আমিন (৪০), টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতগড়িয়া পাড়া সুরুত আলম ও জমিলা খাতুনের ছেলে।
রামু থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জেল হাজতে পাঠানো হবে।