April 24, 2026, 1:44 pm
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কক্সবাজার -১(চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পত্র দাখিল  করেন  সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোটার: পরিমল দাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলে জন্য  গত রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২.৩০ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমান বন্দরে পৌছন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রি সালাউদ্দিন আহমদ, এসময় কক্সবাজার বিমান বন্দরে বিপুর সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন। নেতা কর্মিরা সাবেক প্রতিমন্ত্রিকে মিছিল যোগে তাহার নির্বাচনী এলাকা কক্সবাজার -১(চকরিয়া পেকুয়া) নিয়ে জান। মিছিল যোগে তিনি বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়  কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু সহ বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন চকরিয়া-পেকুয়া আসনে আমাদের প্রিয় নেতা সালাহ উদ্দিন আহমদকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। এসময় নেতাকর্মিরা বলেন বিগত বিএনপির সরকার ক্ষমতা থাকাকালিন সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি জনপদে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই দেশের তরুণ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ এলাকার উন্নয়নের জন্য  বিএনপির মনোনিত প্রার্থী সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধানের শীষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামের কাছ থেকে জানা যায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৪০ হজার ৪৯০ জন। তৎমধ্যে চকরিয়া উপজেলায় ভোটার রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৭৪০ জন, পেকুয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২৯১ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ৫০ হাজার ১৯৮ জন। তিনি আরো বলেন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে গত ১১ ডিসেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের ৪৮ঘন্টা আগ পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।