April 18, 2026, 4:52 am
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

চট্টগ্রামের রাউজানে দরজা আটকে আগুন দিয়ে সংখ্যালগু পরিবারকে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা

ডেক্স নিউজ

বাশঁখালীর মত চট্টগ্রামের রাউজানে আবারও সংখ্যালঘু পরিবারের ঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন দিয়ে স্ব-পরিবারে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত আনুমানিক ৩টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বর্ণিকপাড়া এলাকার সুরঞ্জন শীলের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা প্রথমে দরজায় হুক দিয়ে বাড়ির চারদিকে কেরোসিন ও পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এইঘরে সাতটি কক্ষে দুই শিশুসহ ১০ নারী-পুরুষ ছিলেন। দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় হুক লাগিয়ে দেওয়ায় আগুনের মধ্যে সবাই আটকা পড়েন। এসময় ঘরে থাকা পুরুষ সদস্যরা এক পর্যায়ে লোহার রড ও দা-বঁটি দিয়ে ঘরের একটি দরজা ভেঙে কোনভাবে প্রাণ রক্ষা করেন।  আগুনে জলন্ত অবস্থায় আটকে পড়ার বর্ণনা দিয়ে সুরঞ্জনের স্ত্রী আরতি শীল বলেন, আমাদের হত্যা করার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে। আমাদের বেঁচে থাকার আর কোন আশা ছিল না কিন্ত সৃষ্টিকর্তা সহায় ছিলেন বলে সবাই অলৌকিকভাবে বেঁচে গেছি। সুরঞ্জনের ছেলে প্রবাসী মিঠুন শীল গত তিন মাস আগে দেশে এসে বিয়ে করেন, তিনি বলেন, আমার পাসপোর্টসহ প্রয়োজনিয় কাগজ পত্র আগুনে পুড়ে ছাই গেছে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। টাকা, স্বর্ণসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। এঘটনার পর চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার এক অডিও বার্তায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ও আমাদের কিছু লোক আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সংখ্যালঘু পরিবারে আগুন সন্ত্রাস করছে। দুষ্কৃতকারীদের কোনো ক্ষমা হবে না জানিয়ে পুলিশকে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, তাদের অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে  আমারর পুলিশের বাড়তি টিমের মাধ্যমে রাতে টহল বৃদ্ধি করেছি।