October 28, 2026, 10:02 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ

Reporter Name

কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৬৬ হাজার টাকা। 

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। তিন স্থানে কক্সবাজারে থেকে একযোগে নিবারক অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কমিশনারেটের তিনটি দল চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মার্বে ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম উল্লেখ করা হয়েছে। তবে নকল ব্যান্ডরোল ব্যবহারের সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে কিনা কিংবা এরূপ আরও কোনো নকল সিগারেট তৈরির কারখানা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।