September 14, 2026, 12:46 pm
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

বরিশালে মনজুর বেপারী নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেক্স

 দুর্বৃত্তরা বরিশালের গৌরনদীর পৌরসভার পূর্ব কাছেমাবাদ এলাকায় মঞ্জুর বেপারী (৪৩) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল রশিদ বেপারীর ছেলে।  নিহতের বড় ভাই মুরাদ বেপারী জানিয়েছেন, শনিবার রাতে মাহিলাড়া হাটের দোকানদার ও পূর্ব কাছেমাবাদ এলাকার বাসিন্দা তুহিন সরদারকে মাহিলাড়া হাট থেকে ভ্যানে তুলে তার বাড়িতে নামিয়ে দেয়। এরপর মঞ্জু ভ্যান নিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়ে পথিমধ্যে ইয়াসিন খানের বাড়ির কাছে কালভার্টের পশ্চিম পাশে পৌঁছিলে ওতপেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, এসময় তার মুখ দিয়ে বের হওয়া গোঁ গোঁ  শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মঞ্জুরকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন বাপ্পী হাওলাদার। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় মঞ্জুকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৌরনদী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচাতো ভাই শিক্ষক আনোয়ার বেপারী বলেন, মালামাল কিনতে কয়েকজন দোকানদারের দেওয়া টাকা প্রায়ই মঞ্জুরের সঙ্গে থাকতো। মঞ্জুর সঙ্গে থাকা টাকা ছিনতাই করতে ব্যর্থ হয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে বলে তার ধারণা। এলাকার কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। এমনকি এলাকার সব মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে মঞ্জুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। তবে এ ঘটনার সাথে অন্যকোন কারন আছে কিনা তা তদন্ত করা হবে এবং  অপমৃত্যুর মামলা করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।