September 13, 2026, 12:22 pm
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

আবাও বাড়লো স্বর্ণের দাম

Reporter Name

টানা চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল আট হাজার ৯০০ টাকা। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলবে দুই লাখ দুই হাজার ৭০৯ টাকায়।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা বেচাকেনা হবে।

বাজারে আজ বুধবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮৫ হাজার তিন টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকায় বেচাকেনা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বেচাকেনা হয়েছিল।

গত সোমবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায় বেচাকেনা হয়েছিল। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায় বেচাকেনা ছিল। এরও আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বেচাকেনা হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি

এর আগে, সবশেষ গত ২৮ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর মোট ৭১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৯ বার, আর কমেছে মাত্র ২২ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।