October 29, 2026, 2:31 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার হলেন অ্যাডভোকেট রাবেয়া সুলতানা

পরিমল কান্তি দাশ, স্টাফ রিপোর্টার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের লিগ্যাল এ্যাডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, এমএ,এলএলবি। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা (এজিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগের মাধ্যমে সংগঠনটির আইনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা, আইনি পরামর্শ গ্রহণ এবং মানবাধিকার ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের নেতৃত্বে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ এবং অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

অ্যাডভোকেট রাবেয়া সুলতানার মতো একজন আইনজীবীকে লিগ্যাল অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দেওয়াকে সংগঠনটির আইনগত কার্যক্রম আরও সুসংগঠিত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তাঁর পেশাগত অভিজ্ঞতা সংগঠনের বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট রাবেয়া সুলতানাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংগঠনটির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।