October 29, 2026, 12:17 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

আ.লীগ নেতা চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আটক

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টুকে গ্রেপ্তার করেছে চকরিয়া পুলিশ

আজ বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা ভূমি অফিসের সামনে থেকে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টুকে গ্রেপ্তার করা হয়।  মকছুদুল হক চুট্টু চকরিয়ার উপকূলীয় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।দলীয় এবং মকছুদুল হক চুট্টুর পরিবার সূত্র থেকে জানাযায়  তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে কোন মামলা ছিল না। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মকছুদুল হক চুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।