April 18, 2026, 3:09 am
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাল চার ঘণ্টা টোলমুক্ত রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেক্স

আগামীকাল বৃহস্পতিবার চার ঘণ্টা জনসাধারণ ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা টোলমুক্ত থাকবে। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। এতে জানিয়েছেন আগামীকাল (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে সাধারণ জনগণ প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা টোলমুক্ত থাকবে। দীর্ঘ  ১৮ বছর পর আগামীকাল দুপুরে দিকে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্বদেশ প্রত্যার্বত ও  গণসংবর্ধনার আয়োজন করছেন বিএনপি। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এক বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। জানা যায় , আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ১১টা বা ১২টার কাছাকাছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাকে বহনকারী বিমানটি অবতরণ করবে। বিমান বন্দরে নামার পর তাঁকে বিমানবন্দরে  স্বাগত জানাবেন বিএনপির  শীর্ষ স্থানীয়–কর্মীরা। এরপর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে ঢাকার পূর্বাঞ্চল ৩০০ ফুট এলাকায় সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্টিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে আগামীকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকার কিছু রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দিতে পরামর্শ দিয়েছে, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ। বিজিএমই এর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরীত একটি নোটিশে এতথ্য পাওয়া যায়। এসময় উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আবদুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানার মালিকদের আগামীকাল কারখানা বন্ধ রাখার  অনুরোধ জানিয়েরছেন।  অনুরোধে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানযোগে আগামীকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘ ১৮ বছর পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকায় প্রচুর লোকসমাগম হবে। এ জন্য উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আবদুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোয় শ্রমিকদের যাতায়াত ও আমদানি-রপ্তানির মালমাল পরিবহনে বিঘ্ন ঘটার জন্য আন্তরিক ভাবে দঃখ প্রকাশ করেন।