October 28, 2026, 10:02 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

ব্যাটিং ব্যর্থতা শুধরে ঘুরে দাঁড়ানোর আশাবাদ তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে ক্রিকেটে যেন ছন্নছাড়া দল বাংলাদেশ। সবশেষ কয়েকটি ওয়ানডে ম্যাচে নিজেদের চেনা ক্রিকেট খেলতে পারেনি তারা। সবশেষ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে তারা হেরেছে দায়িত্বহীন ব্যাটিং করে। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদও ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন, ‘এই ম্যাচটা আসলে আমাদের ব্যাটারদের জেতানো উচিত ছিল বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্যবশত পারেনি। তবে এখনও একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যেন ভালোমতো লড়াই করে ফিরে আসতে পারি এবং ফাইনালটা খেলতে পারি।’

ব্যাটিংয়ে সমস্যার দ্রুত সমাধান দাবি করলেন ম্যাচে তিন উইকেট নেওয়া তাসকিন, ‘আমি নিশ্চিত আমাদের ব্যাটাররা অনেক কঠোর পরিশ্রম করছে এবং আশা করছি তারা বুদ্ধিমত্তার সাথে তাদের ভুলগুলো শুধরে সামনে ঘুরে দাঁড়াবে। কারণ সামনে আরও একটা খেলা আছে। তবে এই জিনিসগুলোর আসলেই দ্রুত সমাধান করতে হবে। ইনশাআল্লাহ এগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’

চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে না পারলে দল মানসিকভাবে পিছিয়ে পড়বে মনে করেন এই পেসার, ‘এই ত্রিদেশীয় টুর্নামেন্টে যদি ফাইনালে আমরা না খেলতে পারি, কিছুটা হলেও মানসিকভাবে আমরা পিছিয়ে পড়ব। পরের ম্যাচে আমরা শক্তিশালী দল হয়ে ঘুরে দাঁড়াবো আশা করি।’