October 29, 2026, 4:04 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির

পরিমল কান্তি দাশ, স্টাফ রিপোর্টার

কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সাম্প্রতিক অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার (এসপি) এস এন সাজেদুর রহমান।

শনিবার ( ১৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের  কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চিহ্নিত ছিনতাইকারী, অপরাধীদের সহায়তাকারী এবং মহাসড়কে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে। তবে তাদের অনেকে দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধীদের জামিনের বিষয়ে জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সংশ্লিষ্টদের সহযোগিতা চান তিনি।

অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনি সহায়তা দিয়ে দ্রুত জামিনে সহযোগিতা করা কিছু আইনজীবীর তথ্য পুলিশের হাতে এসেছে বলেও জানান এসপি।

তিনি বলেন, পেশাদার অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিষয়েও নজরদারি রয়েছে। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের সাম্প্রতিক অভিযানের তথ্যও তুলে ধরা হয়।

পুলিশের দাবি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের রং ও নম্বরপ্লেট পরিবর্তন করে মহাসড়কে ডাকাতি করত একটি চক্র। বিশেষ অভিযান চালিয়ে ৩০টির বেশি মামলার আসামি হিসেবে পরিচিত বাদল ডাকাতসহ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চক্রটির গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজারের পর্যটন এলাকা ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান পুলিশ সুপার এস এন সাজেদুর রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষ ও সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।