October 29, 2026, 4:04 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

পর্যটকদের জন্য এশিয়ান ট্যুরিজম মেলায় এয়ার অ্যাস্ট্রার দুই বিশেষ অফার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬-এ পর্যটকদের জন্য দুটি বিশেষ অফার নিয়ে এসেছে এয়ার অ্যাস্ট্রা।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মেলায় এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার মেস-বাহ-উল ইসলাম এসব অফারের কথা জানান।

তিনি বলেন, ‘প্রথমত, আমাদের প্রধান গন্তব্য অনুযায়ী, কক্সবাজারের শীর্ষস্থানীয় হোটেলগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যের প্যাকেজ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, মেলার তিন দিনে যেকোনো গন্তব্যের টিকিট কাটলে গ্রাহকরা সরাসরি ২০ শতাংশ ছাড় পাবেন।’

এয়ার অ্যাস্ট্রার এই কর্মকর্তা বলেন, গত সাড়ে তিন থেকে চার বছরের যাত্রীদের পর্যালোচনা অনুযায়ী ইন-ফ্লাইট, গ্রাউন্ড ও বিক্রয় সেবার মান বিবেচনায় এয়ার অ্যাস্ট্রাকে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন হিসেবে মূল্যায়িত করা হয়েছে। ভবিষ্যতেও সেবার মান ধরে রাখতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

আসন্ন শীতকালীন পর্যটন মৌসুম ও পিক সিজনকে সামনে রেখে এয়ার অ্যাস্ট্রার বহরে তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে দুটি ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি এটিআর উড়োজাহাজ বহরে যুক্ত হবে। বর্তমানে কক্সবাজারে প্রতিদিন ৯টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। আসন্ন গ্রীষ্ম ও শীতকালীন সূচিতে এ সংখ্যা দ্রুত বাড়িয়ে প্রতিদিন ১৪ থেকে ১৫টি ফ্লাইটে উন্নীত করা হবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি কক্সবাজার, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামার। এ ছাড়া কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার, এম৩৬০ আইসিটি পার্টনার, দ্য ট্রাভেল বাউন্ড অফিসিয়াল পাবলিকেশন, ঢাকা ডিনার ক্রুজ পার্টনার এবং এনআরবি ভিস্তারা লিমিটেড অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।