October 29, 2026, 4:13 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেকক্সবাজার সিটি কলেজ

ডেক্স নিউজ

কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে  কক্সবাজার সিটি কলেজ বিভিন্ন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে । একাধিক ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও একধাপ এগিয়ে নিয়েছে কলেজের শিক্ষার্থীরা। আয়োজিত প্রতিযোগিতায় প্রাপ্ত ফলাফলের মধ্যে উচ্চাঙ্গসংগীতে ও রবীন্দ্র সংগীতে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুষ্পেন দাশ, দেশাত্মবোধক গানে ওনজরুল সংগীতে শ্রেষ্ঠত্ব অর্জন করে ঐশী বিশ্বাস এবং তাৎক্ষণিক অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে রোভার সদস্য নুরুল আমিন ।
উল্লেখ্য, পুষ্পেন দাশ এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৩ এ উচ্চাঙ্গসংগীত ইভেন্টে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে কক্সবাজার সিটি কলেজকে গৌরবান্বিত করেছিলেন।
আগামীকাল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপরোক্ত ইভেন্টসমূহে অংশ নেবেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও সোমবার কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, বিএনসিসি শিক্ষক, রেঞ্জার/গার্লস গাইড শিক্ষক, রোভার গ্রুপ, বিএনসিসি গ্রুপ, রেঞ্জার/গার্লস গাইড গ্রুপ, রোভার সদস্য, বিএনসিসি সদস্য, গার্লস গাইড সদস্য, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরির ফলাফল ঘোষণা করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে
এদিকে আগামী ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হবে।