April 18, 2026, 6:49 am
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জারা

ডেক্স নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীতা ফিরে পেলেন তাসনিম জারা । এ ছাড়া কক্সবাজার-২ আসনে প্রার্থীতা  ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ । আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষ করে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে সকাল  থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলমান থাকবে বলে জানান। প্রধান নির্বাচন কমিশনারসহ পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবেন বলে জানা গেছে। শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তাঁর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে তাদের প্রার্থীতা ফিরে পান। ফলে তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোন প্রকার বাধা থাকবে না। ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এ শুনানি চলবে। সূচি অনুযায়ী: ১১ জানুয়ারি (রোববার) : ৭১ থেকে ১৪০ নম্বর আপিল। ১২ জানুয়ারি (সোমবার) : ১৪১ থেকে ২১০ নম্বর আপিল। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) : ২১১ থেকে ২৮০ নম্বর আপিল। বাকি আবেদনগুলোর শুনানির তারিখ পরবর্তী সময়ে ইসি থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮ মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী কিছু দিনের শুনানিতে আরও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে বলে জানান।