April 18, 2026, 6:54 am
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

সৈকতে ভেসে আসছে একের পর মৃত ডলফিন

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসতে দেখা যায়। এর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দৃশ্যমান রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে উখিয়ার মনখালী সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটি সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি ওই স্থানেই পড়ে ছিল বলে স্থানীয় জনসাধারন জানায়। বিষয়টি নিশ্চিত করে মনখালির বাসিন্দা আবু তাহের জানান, সকাল থেকেই  এই বড় আকৃতির মৃত ডলফিনটি সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। সন্ধ্যা পর্যন্ত সেটি সৈকতেই পড়ে ছিল। স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন জানান, ডলফিনটি জাল বা মাছ ধরার নৌকার আঘাতে আহত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত প্রয়োজন। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামুদ্রীক বৈচিত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্র সৈকতে শরীরে আঘাতের চিহ্নসহ একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসতে দেখা যায়।