September 13, 2026, 9:55 am
শিরোনাম :
খুনিয়াপালংয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের অভিযোগ, আবদুল হককে ঘিরে স্থানীয়দের নানা তথ্য কক্সবাজার সদরের লিংক রোড আবর্জনার দখলে, নজর নেই জনপ্রতিনিধি-প্রশাসনের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় অসহায়ের পাশে মানবিকতার হাত—পালংখালীতে ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ সহায়তা পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কর্মসূচী সম্পন্ন পিএমখালীতে বন্যা পরবর্তী প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন শতাধিক ‘অ’স’হা’য়’ পরিবারের মাঝে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান গর্জনিয়ায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ঈদগাঁও উপজেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

স্থলমাইন বিস্ফোরণে পা উড়ে গেছে মো. হানিফ (২৮) নামের এক যুবকের

টেকনাফ প্রতিনিধি

স্থলমাইন বিস্ফোরণে পা উড়ে গেছে মো. হানিফ (২৮) নামের এক যুবকের। তিনি কক্সবাজার টেকনাফ  সীমান্ত এলাকার   হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং সীমান্তের নাফ নদী–সংলগ্ন এলাকায় তার মালিকের ব্যক্তিমালিকানাধীন চিংড়িঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। আহত ব্যাক্তিকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে অতিরিক্ত আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত এলাকার জনগণ নাফ নদীতে মাছ ধরাও বন্ধ করেছে।

সীমান্তের একাধিক সূত্র জানায় যায়, রোহিঙ্গা বিদ্রোহীগোষ্ঠীর বিদ্রোহ ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশে  নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এর আগেও স্থলমাইন বিস্ফোরণে হোয়াইকং এলাকার কয়েকজন জেলে আহত হয়েছেন।

পুলিশ সুতে জানাযায় , আহত হানিফ হোয়াইক্যং সীমান্তের কাছে ওই চিংড়ির খামারে চাকরি করেন। সকাল ১০টার দিকে তিনি খামারে রাখা নৌকা ঠিকমতো আছে কি না দেখতে যান। এ সময় পুঁতে রাখা স্থলমাইনটি বিস্ফোরণ হলে তাঁর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাইন বিস্ফোরণের শব্দ ও হানিফের চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

ইউপি চেয়ারম্যান শাহ জালাল বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার পর থেকে আজ বেলা দুইটা পর্যন্ত সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে পরিস্থিতি থমথমে। যেকোনো সময় ওপারে আবার সংঘাত লেগে যেতে পারে। এপারে গুলি এসে পড়ার ভয়ে হোয়াইক্যং সীমান্তের মানুষ আতঙ্কে এর মাঝে দিন যাপন করছেন, অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন। সীমান্তের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশিদের না যেতে নিষেধ করা হচ্ছে। সীমান্ত ও নাফ নদীতে বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, ‘ওপারের পরিস্থিতি আমরা নজরদারিতে রাখছি। নাফ নদী ও সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।