October 28, 2026, 10:04 pm
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

এইচএসসি: গোসাইবাড়ী মহিলা কলেজের চারজনের সবাই ফেল

Reporter Name

খাতা-কলমে ছাত্রী থাকলেও নেই ভবন, শ্রেণিকক্ষ। কোনোদিন ক্লাসও হয় না।

অথচ ২৫ বছর ধরেই নাকি চলছে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজ। যদিও সেটি এমপিওভুক্ত নয়।

এবার সেই কলেজ থেকে চারজন এইচএসসি পরীক্ষাতেও অংশ নিয়েছিল। কিন্তু তাদের কেউ পাশ করেনি।

স্থানীয়রা জানান, গোসাইবাড়ী মহিলা কলেজ ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। দুবছর পর ২০০১ সালে কলেজ কর্তৃপক্ষ ছাত্রী ভর্তির অনুমতি পায়।

যদিও অভিযোগ রয়েছে, যাদের ভর্তি দেখানো হয় তারা অন্য প্রতিষ্ঠানে ক্লাস করে।

কলেজের করণিক মহব্বত আলী বলেন, “কতজন ভর্তি হয়েছে এবং পাশ করেছে তা অধ্যক্ষ জানাননি। সব কিছু তার হেফাজতে থাকে। তবে যারা ভর্তি হন তারা অন্য কলেজে পড়ালেখা করে। তিনি শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের তারাও কলেজে আসেন না।”